ভিজিটর ভিসার মেয়াদ নয়, যুক্তরাষ্ট্রে থাকার সময় নির্ধারণ করে ইমিগ্রেশন কর্মকর্তা
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৪:১০ পিএম

ঢাকায় মার্কিন দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রে কোনো আন্তর্জাতিক ভ্রমণকারী কতদিন অবস্থান করতে পারবেন, তা ভিসার মেয়াদ দিয়ে নির্ধারিত হয় না। বরং দেশটিতে প্রবেশের সময় ইমিগ্রেশন কর্মকর্তা এই সময়সীমা নির্ধারণ করেন।

শনিবার (১১ এপ্রিল) দূতাবাসের এক বার্তায় বলা হয়, অনেকেই মনে করেন ভিজিটর ভিসা (বি১/বি২) যতদিন বৈধ থাকে, ততদিন যুক্তরাষ্ট্রে থাকা যায়-কিন্তু এই ধারণা সঠিক নয়।

বার্তায় আরও উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় ভ্রমণকারীর পাসপোর্টে বা অনলাইনে I-94 রেকর্ডে “admit until date” নামে যে তারিখ দেওয়া হয়, সেটিই হচ্ছে থাকার অনুমোদিত শেষ দিন।

ভ্রমণকারীদের তাদের অনুমোদিত অবস্থানের মেয়াদ জানতে I-94 রেকর্ড (i94.cbp.dhs.gov) পরীক্ষা করার পরামর্শ দিয়েছে দূতাবাস।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft