জবিতে ক্যারিয়ার পরিকল্পনা ও জেন্ডার সচেতনতা বিষয়ক সেমিনার
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১২:১১ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সমাজবিজ্ঞান বিভাগের উদ্যোগে ‘ক্যারিয়ার প্লানিং অ্যান্ড জেন্ডার অ্যাওয়ারনেস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী ও শিক্ষকরা অংশগ্রহণ করেন। বুধবার সমাজবিজ্ঞান বিভাগের হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা সরমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফারহানা জামান এবং স্বাগত বক্তব্য দেন সেমিনারের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম। সেমিনারে স্নাতকোত্তর শেষে কর্মক্ষেত্রে প্রবেশের প্রস্তুতি, দক্ষতা উন্নয়ন এবং জেন্ডার সচেতনতা বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন : দেশে ২ হাজার ৮৪৭ গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই: শিক্ষামন্ত্রী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, আমাদের শিক্ষার্থীদের দক্ষ এবং যোগ্য হিসেবে গড়ে তোলার জন্য সব চেষ্টা অব্যাহত রয়েছে। আমাদের শিক্ষার্থীদের জীবন সংগ্রাম তুলনামূলকভাবে বেশি চ্যালেঞ্জিং। এখানে আবাসনসহ অন্যান্য সুযোগ সীমিত, তারপরেও কর্মক্ষেত্রের প্রতিযোগিতায় আমাদের শিক্ষার্থীরা যেন এগিয়ে থাকে সেই জন্য তাদেরকে দক্ষ হিসেবে গড়ে তোলার সার্বিক প্রচেষ্টা বিদ্যমান রয়েছে। 

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা সরমিন বলেন, এই ধরনের আয়োজন শিক্ষার্থীদেরকে কর্মক্ষেত্রে এগিয়ে রাখতে এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা করতে উৎসাহিত করবে। 

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft