নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণীর মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৪:৫৮ পিএম

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি এক তরুণীর মৃত্যু হয়েছে। ২৯ মার্চ রাত ১২টার দিকে রুজভেল্ট অ্যাভিনিউ ও ৬২ স্ট্রিটের মোড়ে ট্রেন থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় একটি গারবেজ ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ হারান তিনি।

নিহত তরুণী সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ এলাকার রায়গড় গ্রামের বাসিন্দা নিশাত জান্নাত (১৯)। দুর্ঘটনার পর তার মরদেহ উদ্ধার করে ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস (ইএমএস)।

পরিবার সূত্রে জানা যায়, নিশাত জান্নাত জ্যামাইকার পারসন্স বুলেভার্ড এলাকায় একটি পার্কিং গ্যারেজে পার্ট-টাইম রিসেপশনিস্ট হিসেবে কর্মরত ছিলেন। নিশাতের বাবা হেলাল আহমদ উডসাইডের একটি মসজিদের ইমাম।

২০১৭ সালে তার পরিবার সিলেটের গোলাপগঞ্জ উপজেলা থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী হিসেবে গমন করেন। নিশাত জান্নাত চার বোনের মধ্যে বড়। তার দুই ছোট বোনের বয়স যথাক্রমে ৯ ও ৪ বছর। সে ছোট বোনের জন্য কেক আনতে বেরিয়েছিলেন।

এদিকে মঙ্গলবার জোহরের নামাজের পর উডসাইডের বায়তুল জান্নাহ মসজিদে জানাজা শেষে নিউজার্সির একটি মুসলিম কবরস্থানে তাকে দাফন করা হয়। নিশাত জান্নাতের এমন মৃত্যুতে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft