দীপু মনিকে ৩ মামলায় শ্যোন অ্যারেস্ট
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৩:১০ পিএম

২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনে বিভিন্ন ঘটনায় দায়ের করা ৩টি মামলায় চাঁদপুর আদালতে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে পতিত আওয়ামী সরকারের সাবেক মন্ত্রী ডা. দীপু মনিকে। মঙ্গলবার দুপুরে চাঁদপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল মান্নান-এর আদালতে ভার্চুয়ালি হাজির দেখানো হয়।

আদালত থেকে জানা গেছে, ২০২৪ সালের জিআর ৫৭৯ মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্ত, জিআর ৫৭১ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নাদির শাহ্ ও জিআর ৫৮৫ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নুরে আলম আসামিকে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে উপস্থিত ছিলেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা নাদির শাহ্ বলেন, জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এর বাসায় ২০২৪ সালে ১৮ জুলাই ও ৪ আগস্ট দু'বার ভাঙচুর, আগুন দেওয়া ও লুটপাট করা হয়। এই ঘটনায় দায়ের করা মামলায় ১ নম্বর আসামি দীপু মনি। তার নির্দেশে অন্য আসামিরা ঘটনাটি ঘটায়। সেই মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়।

আরও পড়ুন : বাগেরহাট-২ আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের

এক মামলার তদন্তকারী কর্মকর্তা মিন্টু দত্ত বলেন, ২০২৪ সালের ৪ আগস্ট শহরের বাসস্ট্যান্ড এলাকায় ১ নম্বর আসামি দীপু মনির ইন্ধনে অন্যান্য আসামিরা ছাত্র-জনতার ওপর হামলা চালায়। সেই মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়।

আরেক মামলার তদন্তকারী কর্মকর্তা নুরে আলম বলেন, ২০২৪ সালের ৪ আগস্ট ১ নম্বর আসামি দীপু মনির নির্দেশে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার আন্দোলনের সময় সড়ক ভবনের গাড়িতে আগুন লাগিয়ে দেয় অন্য আসামিরা। ওই মামলায় দীপু মনিকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়।

৩টি মামলায় আসামি দীপু মনির পক্ষে আদালতে কোন আইনজীবী ছিলেন না। দীপু মনি নিজেই তার মামলার অভিযোগের বিষয়ে বক্তব্য দেন।

আরও পড়ুন : শাপলা চত্বরে হত্যাযজ্ঞ : সাবেক ডিআইজি জলিলকে আনা হলো ট্রাইব্যুনালে

আদালত থেকে জানা যায়, ৩টি ঘটনাই চাঁদপুরে সংঘটিত হয়। দীপু মনিকে এজাহারে নির্দেশ ও ইন্ধনদাতা হিসেবে দেখানো হয়েছে। আসামি বলেছেন তিনি জড়িত ছিলেন না। তদন্তের স্বার্থে ৩টি মামলায় আসামির শ্যোন অ্যারেস্ট মঞ্জুর করে বিচারক। আসামি বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে আছেন।

এ সময় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন, জিপি এড. এ জেড এম রফিকুল হাসান রিপন, স্পেশাল পিপি এড. শিরিন সুলতানা মুক্তা, অতিরিক্ত পিপি এড. হারুনুর রশিদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. শামসুল ইসলাম, সম্পাদক জাকির হোসেন ফয়সালসহ বিএনপি পন্থি আইনজীবীরা।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft