দিলারা হাফিজের জানাজা সম্পন্ন, কফিনে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১:৩১ পিএম

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের জানাজা সম্পন্ন হয়েছে। জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও অংশ নেন সরকারের বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তারা।

সোমবার বেলা ১২টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে রাষ্ট্রপতির পক্ষে মৃতের কফিনে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

আরও পড়ুন : ক্রীড়া কার্ড চালু, মাসে কত টাকা পাবেন খেলোয়াড়েরা

বিএনপির পক্ষে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ শ্রদ্ধা জানান।
 
দিলারা হাফিজের ২য় জানাজা ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে। পরে বনানী সামরিক কবরস্থানে সমাহিত করা হবে তাকে।
 
গত শনিবার (২৮ মার্চ) সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দিলারা হাফিজ।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft