গণভোট-জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনার অনুরোধ নাহিদ ইসলামের
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ৭:২৪ পিএম

গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে জাতীয় সংসদে আগে আলোচনার অনুরোধ জানান বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, আমরা আপনার (ডপুটি স্পিকার) প্রতি এবং এই হাউজের প্রতি আবেদন জানাচ্ছি যে জনগুরুত্বপূর্ণ ইস্যুতে- গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, সেটাতে আগে আলোচনা হোক। এটা আমাদের অনুরোধ রইলো।

আজ রোববার (২৯ মার্চ) বিকেল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠক শুরু হয়েছে। এসময় এ অনুরোধ জানান নাহিদ ইসলাম। সংসদ অধিবেশনে সভাপতিত্ব করছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সংসদে নাহিদ ইসলাম বলেন, গণভোট-জুলাই সনদ বেশি গুরুত্ব সহকারে এই সংসদে আলোচনা হওয়া উচিত, এর সুরাহা হওয়া উচিত। তারপরে আমাদের যে রেগুলার, যে দৈনন্দিন কার্যক্রম সেটি হওয়া উচিত। আজ বিধি মোতাবেকই বিরোধীদলীয় নেতা নোটিশ দিয়েছেন।

এরপর ডেপুটি স্পিকার বলেন, বিধি অনুযায়ী কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা আসলে সাধারণত সেগুলো আলোচনা হয়। এটার জন্য দুই ঘণ্টা সময় নির্ধারিত আছে। ৭১ বিধির পরে আপনার এই নোটিশটার ব্যাপারে আমরা সিদ্ধান্ত জানাবো।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft