এবার লোহিত সাগরে ইউরোপীয় ইউনিয়নের এলার্ট জারি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ৩:৩৮ পিএম

এবার লোহিত সাগরে ইউরোপীয় ইউনিয়নের নৌ মিশন সতর্কতা জারি করেছে। অঞ্চলটিতে জাহাজ চলাচল নিয়ে এ সতর্কতা জারি করা হয়েছে। মিশনটি জানিয়েছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের পক্ষ থেকে ইরানের প্রতি সমর্থন বৃদ্ধির প্রেক্ষাপটে পরিস্থিতি তারা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। রোববার (২৯ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্টে মিশন জানিয়েছে, তারা বাণিজ্যিক জাহাজগুলোর জন্য হালনাগাদ নির্দেশনা প্রকাশ করেছে। এতে জাহাজগুলোকে নিবন্ধন করতে এবং সামুদ্রিক নিরাপত্তা চ্যানেলের মাধ্যমে সহায়তা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

মিশন আরও জানিয়েছে, তাদের নৌসম্পদ এখনো কার্যক্রম এলাকায় মোতায়েন রয়েছে এবং সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। বাণিজ্যিক জাহাজ চলাচল সুরক্ষিত রাখা এবং আন্তর্জাতিক জলপথে অবাধ নৌ চলাচল নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য।

আরও পড়ুন : ইরানে টানা কয়েক সপ্তাহ স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

এদিকে অবশেষে ইরান যুদ্ধে যোগ দিল ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। শনিবার (২৮ মার্চ) সকালে দক্ষিণ ইসরাইলের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে লড়াই শুরু করেছে গোষ্ঠীটি। খবর টাইমস অব ইসরাইলের। ইরান যুদ্ধ দ্বিতীয় মাসে পদার্পণ করার পর এই প্রথমবারের মতো ইয়েমেন থেকে ইসরায়েল অভিমুখে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটল।

শনিবার (২৮ মার্চ) ভোরে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, তারা ইয়েমেন থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা শনাক্ত করেছে। হুমকি মোকাবিলায় এবং ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করছে বলেও জানানো হয়।

এর আগে, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহী আন্দোলনের একজন কর্মকর্তা সিএনএনকে জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের হামলা বাড়ালে তারা ইরানের সমর্থনে যুদ্ধে যোগ দিবে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft