শাহজালাল বিমানবন্দরে বিমানের কার্গো কম্পার্টমেন্ট থেকে ১৮ কেজি স্বর্ণ উদ্ধার
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ১১:৩০ এএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের কার্গো কম্পার্টমেন্টের টয়লেট প্যানেলের ভেতর থেকে ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার করেছে এভিয়েশন সিকিউরিটি (এভসেক) এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা। উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন প্রায় ১৮ কেজি।

শনিবার (২৮ মার্চ) রাতে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৪৮ ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। আগে থেকেই থাকা গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা সংস্থা ও এভসেক সদস্যরা যৌথ অভিযান চালায়।

আরও পড়ুন : খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

তল্লাশির এক পর্যায়ে বিমানের কার্গো হোল্ডের টয়লেট প্যানেল খুলে কৌশলে লুকিয়ে রাখা সাদা কাপড়ে মোড়ানো স্বর্ণের বারগুলো উদ্ধার করে। যার বর্তমান বাজারমূল্য প্রায় ৩৮ কোটি টাকা। উদ্ধার হওয়া স্বর্ণ বিমানবন্দর কাস্টমসে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, বিমানবন্দরের নিরাপত্তা জোরদার এবং চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft