মামুন খালেদ ও মাসুদ উদ্দিনকে ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার দেখানোর আবেদন
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ১২:৫০ পিএম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ ও সাবেক লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী।

রোববার (২৯ মার্চ) গুমের মামলায় মামুন খালেদ ও ফেনীতে জুলাই হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের মামলায় মাসুদ উদ্দিনকে গ্রেফতার দেখানোর আবেদন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। পরে তাদের আগামী ৭ এপ্রিল ট্রাইব্যুনালে হাজির করতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল-২। সেদিন তাদের উপস্থিতিতে গ্রেফতার দেখানো হবে।

এর আগে, জুলাই হত্যাকাণ্ডের মিরপুর থানার দেলোয়ার হত্যা মামলায় মামুন খালেদকে ৫ দিনের রিমান্ড দেয় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এছাড়া আরেকটি মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীকেও রিমান্ড দেয়া হয়। 

আরও পড়ুন : ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ

এদিন যাত্রাবাড়িতে ইমাম হাসান তাইম হত্যা মামলায় সূচনা বক্তব্য দেয় প্রসিকিউশন। প্রথম দিন সাক্ষ্য দেন তাইমের বন্ধু প্রত্যক্ষদর্শী রাহাত হোসেন। সাক্ষ্যতে নৃশংস হত্যাকাণ্ডের বর্ণনা তুলে ধরেন তিনি।

উল্লেখ্য, গত ২৬ মার্চ ভোরে রাজধানীর মিরপুর ডিওএইচএসের নিজ বাসা থেকে মামুন খালেদকে এবং ২৪ মার্চ বারিধারা ডিওএইচএসের নিজ বাসা থেকে মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft