যথাযোগ্য মর্যাদায় নেত্রকোণায় মহান স্বাধীনতা দিবস পালিত
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৩:৫৬ পিএম

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নেত্রকোণায় মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা জুড়ে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। এরপর জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, নেত্রকোণা-২ আসনের সংসদ সদস্য ডা. মো. আনোয়ারুল হক জেলা পরিষদের প্রশাসক এডভোকেট নুরুজ্জামান এবং পুলিশ সুপার তারিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

পরে নেত্রকোণা আধুনিক স্টেডিয়ামে বিভিন্ন বাহিনী ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ, শরীরচর্চা ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান ও পুলিশ সুপার তারিকুল ইসলাম।

এছাড়া দিবসটি উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি আয়োজন করা হয়।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft