গুরুদাসপুরে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৩:২৫ পিএম

নাটোরের গুরুদাসপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়।

এরপর উপজেলা স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন, স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক ও সামাজিক সংগঠন। এ সময় সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

সকাল সাড়ে ৮টায় গুরুদাসপুর সরকারি পাইলট হাইস্কুল মাঠে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজ।

দেশের বাজারে দাম কমল স্বর্ণের

দেশের বাজারে দাম কমল স্বর্ণের


পরে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বর্ণাঢ্য প্যারেড ও কুচকাওয়াজ প্রদর্শন করে। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক ডিসপ্লে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা সংবর্ধনা প্রদান করা হয়। বিকেল ৩টায় প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন রাখা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুজ্জামান সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আক্তার, প্রাথমিক শিক্ষা অফিসার মো. জনাব আলী, কৃষি অফিসার কে এম রাফিউল ইসলাম, সিনিয়র মৎস্য অফিসার রতন চন্দ্র সাহা, উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রশীদ, সোনালী ব্যাংক গুরুদাসপুর শাখা ম্যানেজার মনিরুজ্জামান রাসেল ও বিএডিসি সহকারী প্রকৌশলী সাইদুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী এসব কর্মসূচির মধ্য দিয়ে জমকালো আয়োজনে দিবসটি উদযাপন করা হয়।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft