বাকেরগঞ্জে প্রধানমন্ত্রীর উদ্বোধন করা জিয়া সেতুর সংযোগ সড়ক ও সেতুর সরকারি জমি দখলদারদের কবলে
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৭:৫৪ পিএম

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধন করা গুরুত্বপূর্ণ জিয়া সেতুর সংযোগ সড়ক ও সেতুর আশপাশের সরকারি জমি দখলদারদের কবলে পড়েছে বলে অভিযোগ উঠেছে। এতে করে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং সেতুর সৌন্দর্য ও নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।

উপজেলার ৭নং কবাই ইউনিয়নের পেয়ারপুর বাজারে উপর দিয়া পান্ডব নদীর উপর নির্মিত শহীদ জিয়া সেতু বয়ে গেছে। ২০০৩ তৎকালীন ৪দলীয় ঐক্যজোট সরকারের মূল দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও তাৎকালীন বাকেরগঞ্জের সংসদ সদস্য আবুল হোসেন খান যৌথভাবে সেতুটি উদ্বোধন করেন।

সরেজমিনে দেখা যায়, সেতুর দুই পাশের সংযোগ সড়কের সরকারি জায়গা দখল করে কিছু প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে দোকানপাট, স্থাপনা ও বিভিন্ন অবকাঠামো নির্মাণ করেছেন। ফলে সড়ক সংকুচিত হয়ে পড়েছে এবং যান চলাচলে প্রতিনিয়ত ঝুঁকি তৈরি হচ্ছে। সেতুটির পেয়ারপুর বাজারের ঢাল সহ সেতুটির আশপাশের সরকারী জায়গা দখল করে রুহুল আমিন ফরাজী মুরগীর দোকান, রবিন কসমেটিক্স দোকান, রাসেলের ফলের দোকান, সোহরাবের কাপড়ের দোকান, হিরুর চায়ের দোকান, আনোয়ারের কাপড়ের দোকান, নান্টুর মিষ্টির দোকান, মিল্টনের ওয়ার্কসপ, মিজান টেইলার্স, জাকির টেইলার্স, ছাব্বির কসাইসহ ২৪-২৫ টি দোকান খুলে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছে। তবে সব দোকান ঘরের মালিক স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নাম সর্বস্ব নেতারা। 

খোঁজখবর নিয়ে জানা যায়, স্থানীয় তুহিন তালুকদার, ইমরান তালুকদার, হেলেনা বেগম, মাসুদ তালুকদার সহ স্থানীয়প্রভাবশালী সিন্ডিকেট সরকারি এসব জমি দখল করে দোকানঘর ও মার্কেট নির্মাণ করে ৪ থেকে ৫ লাখ টাকা অগ্রিম নিয়ে চড়া মূল্যে দোকান ঘর ভাড়া দিয়ে আসছেন যুগের পর যুগ ধরে। এ বিষয়ে স্থানীয়রা একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালেও কার্যকরী কোন ব্যবস্থা নেয়নি স্থানীয় প্রশাসন। 

স্থানীয় বাসিন্দা মো: আব্দুল কুদ্দুস মিয়া জানান, বিষয়টি নিয়ে একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। এতে করে দখলদাররা আরও বেপরোয়া হয়ে উঠছে। তিনি আরো জানান, দখলদারদের উচ্ছেদের গতকাল ২৪ মার্চ বাকেরগঞ্জ উপজেরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো: হাসনাই আহমেদ বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। দ্রুত সময়ের  মধ্যে প্রশাসন তদন্ত করে অবৈধ স্থাপনা উচ্ছেদ  অভিযান পরিচালনা করবেন বলে দাবি জানান তিনি। 

এদিকে, সংশ্লিষ্ট এলাকার সচেতন মহল দ্রুত দখলদার উচ্ছেদ করে সরকারি সম্পত্তি পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন। তারা বলেন, গুরুত্বপূর্ণ এই সেতু ও সংযোগ সড়ক জনগণের স্বার্থে নির্মিত হয়েছে, তাই কোনোভাবেই এটি দখলদারদের কবলে থাকতে পারে না।

এ বিষয়ে একাধিক দখলদারদের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তারা সরকারি জমিতে দোকান ঘর নির্মাণের বিষয়টি স্বীকার করেন। 
 
এ বিষয়ে উপজেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো: হাসনাই আহমেদ জানান, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং সত্যতা পেলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft