আলোচনা নয়, পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধ নেবে আফগানিস্তান
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ১০:১৯ পিএম আপডেট: ১৭.০৩.২০২৬ ১০:৫৯ পিএম

প্রতিবেশী দুই রাষ্ট্র পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে। দেশ দুইটির পাল্টাপাল্টি হামলা সাম্প্রতিক সময়ে অনেক বেড়েছে। স্থানীয় সময় সোমবার (১৬ মার্চ) আফগানিস্তান অভিযোগ করে, রাজধানী কাবুলে একটি মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রে পাকিস্তানি বাহিনীর বিমান হামলায় অন্তত ৪০০ জন নিহত হয়েছে।

আফগানিস্তানের তালেবান সরকারের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত ফেসবুকে এক পোস্টে দাবি করেন, পাকিস্তানের এই হামলায় ৪০০ জন নিহত এবং ২৫০ জন আহত হয়েছেন।

পাকিস্তানের চালানো এই হামলার জবাবে কড়া হুঁশিয়ার বার্তা দিয়েছে আফগানিস্তান। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ ঘোষণা দিয়েছেন, পাকিস্তানের সঙ্গে আর কোনো কূটনীতি বা আলোচনা নয়, এর বদলে আফগানিস্তান প্রতিশোধ নেবে।

মুজাহিদ বলেছেন, হামলায় হতাহতের জবাবে বদলা নেবে তালেবান। এসব হামলার পরিণতি ভোগ করতে হবে বলে জানান আফগানিস্তানের এই কর্মকর্তা।

এ ছাড়া তালেবানের একজন মুখপাত্র সুহেইল শাহীন এনডিটিভিকে বলেছেন, পাকিস্তানের এই হামলা মানবতার বিরুদ্ধে অপরাধ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft