ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের তীব্র সমালোচনা সাবেক মিত্রের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৩:২৮ পিএম

সাবেক রিপাবলিকান আইনপ্রণেতা ও মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের এক সময়ের ঘনিষ্ঠ মিত্র মার্জোরি টেলর গ্রিন ইরানের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধ ঘোষণার অজুহাতকে তীব্র সমালোচনা করেছেন। তিনি একে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ইরাক যুদ্ধের সময়কার রাজনৈতিক বক্তব্যের সাথে তুলনা করেন। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ট্রাম্পের যুদ্ধ কৌশলের সমালোচনা করে গ্রিন লেখেন, হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় ইরান জাহাজে বোমা মেরেছে, তাই ট্রাম্প ইরানে বোমা মারলেন। এর ফলে তেলের দাম আবার বাড়তে শুরু করল এবং শেয়ার বাজারে ধস নামল, যা (ধনী ব্যবসায়ীদের জন্য) কম দামে শেয়ার কেনার সুযোগ তৈরি করে দিল।

ট্রাম্পের পরমাণু অস্ত্র সংক্রান্ত বিবৃতির দিকে আঙুল তুলে তিনি আরও যোগ করেন, এরপর ট্রাম্প আবার গণমাধ্যমকে বলতে শুরু করলেন যে তিনি ইরানে বোমা মেরেছেন কারণ ‘ইরান কোনো পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না’।

আজ সাংবাদিকদের সামনে তিনি অন্তত ৬০ বার এই কথার পুনরাবৃত্তি করেছেন। আমি তো জানতাম না যে ইরানের পরমাণু কর্মসূচি হরমুজ প্রণালির ভেতরে বসে তেল নিয়ন্ত্রণ করছে! ট্রাম্পের এই নীতিকে ইরাক যুদ্ধের পুনরাবৃত্তি উল্লেখ করে গ্রিন ক্ষোভ প্রকাশ করেন, এটি ৯/১১ পরবর্তী বুশ আমলের মধ্যপ্রাচ্য যুদ্ধের মিথ্যাচার এবং যুদ্ধ-অর্থনীতির নোংরা রাজনীতির মতো মনে হচ্ছে।

এখানে ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে কি না তা নিয়ে কোনো প্রকৃত উদ্বেগ নেই, ঠিক যেমন ইরাকে গণবিধ্বংসী অস্ত্র থাকার কাল্পনিক অজুহাত দেয়া হয়েছিল। রিপাবলিকান পার্টির এই নোংরা যুদ্ধ নীতি বন্ধ করার জন্যই মূলত আমরা ভোট দিয়েছিলাম বলে পোস্টের ইতি টানেন তিনি।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft