বাংলাদেশ-ভারত অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতা জোরদারের আলোচনা
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১:১৪ পিএম

প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। বৈঠকে দুই দেশের চলমান বিভিন্ন প্রকল্প এবং ভবিষ্যতে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়ে আলোচনা হয়েছে।

সচিবালয়ে সোমবার (১৬ মার্চ) বৈঠক শেষে সাংবাদিকদের ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতা আরও গভীর করার বিষয়টি আলোচনায় গুরুত্ব পেয়েছে।

প্রণয় ভার্মা বলেন, দুই দেশের মধ্যে বর্তমানে ক্রস-বর্ডার বিদ্যুৎ ও জ্বালানি সংযোগ রয়েছে। সেই সহযোগিতাকে আরও শক্তিশালী করার উপায় নিয়েও আলোচনা হয়েছে। এই সংযোগ শুধু বর্তমান সময়ের জন্যই নয়, দীর্ঘমেয়াদেও দুই দেশের অর্থনীতির মধ্যে দৃঢ় সম্পর্ক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, বৈঠকে চলমান বিভিন্ন প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে, বিশেষ করে অর্থনৈতিক ও জ্বালানি খাতের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। ভবিষ্যতে কীভাবে দুই দেশের মধ্যে আরও ঘনিষ্ঠ সংযোগ গড়ে তোলা যায় এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানো যায়, সে বিষয়েও মতবিনিময় হয়েছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft