প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১০:০২ এএম

ফেদরিকো ভালভার্দের হ্যাটট্রিকে ম্যানচেস্টার সিটিকে ৩-০ গোলে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের পথে এক পা বাড়িয়ে রাখলো রিয়াল মাদ্রিদ।
সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের ২০ মিনিটে গোলরক্ষক কোর্তোয়ার লম্বা পাস থেকে অসাধারণ ফিনিশিংয়ে দলকে লিড এনে দেন ভালভার্দে। সাত মিনিট পর ভিনিসিয়ুসের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন এই অধিনায়ক। আর প্রথমার্ধেই দারুণ এক ভলিতে নিজের হ্যাটট্রিক পূর্ণ করে ইতিহাস গড়েন তিনি।
বিরতির পর পেনাল্টি পেয়েও গোল করতে ব্যর্থ হন ভিনিসিয়ুস জুনিয়র। অন্যদিকে, হালান্ড-সিলভারা রিয়ালের জমাট রক্ষণ ভাঙতে পারেননি একবারও।
আলভারো আরবেলোয়ার শিষ্যরা ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়লেও আগামী মঙ্গলবার ইতিহাদ স্টেডিয়ামে ফিরতি লেগেই নির্ধারিত হবে, কার ভাগ্যে জুটবে শেষ আটের টিকিট।
জ/ই