৭ গোলের লড়াইয়ে চেলসিকে হারাল পিএসজি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১০:১১ এএম

সাত গোলের রোমাঞ্চকর ম্যাচে ঘরের মাঠে চেলসিকে ৫-২ গোলে হারিয়েছে পিএসজি। এতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ওঠার পথে এক ধাপ এগিয়ে গেল লুইস এনরিকের দল।

ম্যাচে দুবার সমতা টেনে লড়াই জমিয়ে তুলেছিল চেলসি। বারকোলার গোলের পর সমতা আনেন গুস্তো, আর দেম্বেলের লিডের পর স্কোরলাইন ২-২ করেন এঞ্জো ফার্নান্দেস। 

তবে ম্যাচের মোড় ঘোরে চেলসি গোলরক্ষকের মারাত্মক এক ভুলে। সুযোগ বুঝে ভিতিনিয়া পিএসজিকে এগিয়ে নেওয়ার পর বদলি নেমে চেলসিকে ম্যাচ থেকে ছিটকে দেন কাভারাৎস্খেলিয়া। যোগ করা সময়ে নিজের জোড়া গোল পূর্ণ করে চেলসির কফিনে শেষ পেরেকটি ঠোকেন এই জর্জিয়ান ফরোয়ার্ড। 

আগামী মঙ্গলবার ফিরতি লেগে স্ট্যামফোর্ড ব্রিজে অলৌকিক কিছুর অপেক্ষায় থাকতে হবে চেলসিকে।

জ/ই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft