বিমান ও পর্যটন মন্ত্রীর সঙ্গে জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভের সৌজন্য সাক্ষাৎ
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৪:৫৮ পিএম

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানমের (রিতা) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সীর (জাইকা) চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তোমোহিদে। এ সময় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন।

আলোচনায় বাংলাদেশ ও জাপানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এঁর কার্যক্রম দ্রুত শুরু করার ব্যাপারে জাইকার সহযোগিতা কামনা করা হয়। বাংলাদেশ সংবাদ বিশ্লেষণ

এ সময় জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ বাংলাদেশের বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রমে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন। এছাড়াও দেশের পর্যটন খাতের উন্নয়নে জাইকার পক্ষ থেকে বাংলাদেশকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করা হয়।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft