প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ১০:০৭ এএম

টানা ভারী বৃষ্টিপাত, পাহাড়ধসের উচ্চ ঝুঁকি এবং বিরূপ আবহাওয়ার কারণে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে রাঙামাটি জেলার সাজেক ভ্যালিসহ সব পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী এক জরুরি গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা জারি করেন।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস এবং জেলায় চলমান অতিভারী বর্ষণের পরিস্থিতি বিবেচনায় গতকাল ৭ জুলাই সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিসহ জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ থাকবে।
এ সময় সাজেক ভ্যালির পাশাপাশি জেলার অন্যান্য পর্যটন কেন্দ্র, প্রাকৃতিক ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক এবং সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ থাকবে বলে জানানো হয়েছে।
এ ছাড়া পাহাড়ধসের আশঙ্কার কারণে জেলার বিভিন্ন সড়কে চলাচলের সময় চালক ও যাত্রীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং জেলা প্রশাসনের জারি করা নিরাপত্তা নির্দেশনা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানানো হয়েছে।
জ/উ