এস আলম গ্রুপের বিরুদ্ধে মসজিদ ও কবরস্থানের জায়গা দখলের অভিযোগ
জেষ্ঠ্য প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৪:৫৭ পিএম

চট্টগ্রামের বাঁশখালি উপজেলায় মসজিদ ও কবরস্থানের জায়গা দখলের অভিযোগ উঠেছে এস আলম গ্রুপের বিরুদ্ধে। শুধু মসজিদ ও কবরস্থানের জায়গাই নয় ওই এলাকার অসংখ্য মানুষ এস আলম গুপের রোষানলের শিকার। তাদের ভুক্তভোগিরা থানা পুলিশে গেলে কোন বিচার পাচ্ছেনা। এ অবস্থায় এস আলম গ্রুপের রোষানল থেকে বাঁচার আকুতি জানিয়েছে ভুক্তভোগিরা। 

আজ মঙ্গলবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিশেন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগি আবুল ফজল সিকদার এসব তথ্য জানান। 

তিনি বলেন, ২০১৩ সালের তার ৩৪ একর পৈত্রিক সম্পত্তি মৌখিক চুক্তিতে দখলে নেয় এস আলম গ্রুপ। পরে টাকা না দিয়ে নানা তালবাহানা করতে থাকে। ২০১৮ সালের ১৮ মার্চ স্ট্যাম্পে চুক্তিনামা করেও কোন টাকা দেয়নি। এক পর্যােয়ে ফজল সিকদার আদালতে মামলা করেন। 

তাছাড়া ওই গ্রুপের অত্যাচার থেকে বাঁচতে স্থানীয় ভুক্তভোগিরা বিভিন্ন সময় আন্দোলনও করেছিলেন। ওই সময় বেশকজন নিহত হয়েছিলেন আন্দোলন করতে গিয়ে। বর্তমানে এস আলম গ্রুপের কর্মকর্তাদের নানা হুমকিতে পরিবার নিয়ে অন্যত্র বাস করছেন ফজল সিকদার। 

এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগিরা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  অপরাধ   জমি দখল   সংবাদ সম্মেলন   ক্র্যাব  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft