শান্তিপূর্ণ পরিবেশে 'মহাবারুনি মেলা' আয়োজনের আহ্বান ডা. বাবরের

গোপালগঞ্জ প্রতিনিধি

দেশজুড়ে

গতকাল মঙ্গলবার জেলার কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি মাতুয়া সম্প্রদায়ের তীর্থ ভূমিতে পরিদর্শনকালে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কেএম বাবর বলেন, এবার শান্তিপূর্ণ পরিবেশে সৌহার্দ্যের সাথে ঐতিহ্যবাহী ওড়াকান্দি ঠাকুর বাড়ীর মহাবারুনি মেলা অনুষ্ঠিত হবে।

2026-03-04T01:04:42+06:00
2026-03-04T01:04:42+06:00
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
শান্তিপূর্ণ পরিবেশে 'মহাবারুনি মেলা' আয়োজনের আহ্বান ডা. বাবরের
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১:০৪ এএম 
শান্তিপূর্ণ পরিবেশে 'মহাবারুনি মেলা' আয়োজনের আহ্বান ডা. বাবরের
গতকাল মঙ্গলবার জেলার কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি মাতুয়া সম্প্রদায়ের তীর্থ ভূমিতে পরিদর্শনকালে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কেএম বাবর বলেন, এবার শান্তিপূর্ণ পরিবেশে সৌহার্দ্যের সাথে ঐতিহ্যবাহী ওড়াকান্দি ঠাকুর বাড়ীর মহাবারুনি মেলা অনুষ্ঠিত হবে। 

প্রতি বছর গোপালগঞ্জের কাশিয়ানীতে অবস্থিত মতুয়া সম্প্রদায়ের তীর্থভূমি শ্রীধাম ওড়াকান্দিতে তিন দিনব্যাপী মহা বারুনী মেলা অনুষ্ঠিত হয়। সেখানে দেশ বিদেশের লাখলাখ মানুষ উপস্থিত হয়ে বিভিন্ন আচারাদি পালন করে। পূজা ও পূণ্য স্নান করে।

সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে গোপালগঞ্জ-২ আসনের এমপি ডা. কে এম বাবর জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান ও জেলা পুলিশ সুপার মো: হাবীবুল্লাহকে সঙ্গে নিয়ে ঠাকুর বাড়ি পরিদর্শন করেন। 

এ সময় গোপালগঞ্জ-২ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য   ডা. কেএম বাবর আরও বলেন, এই মেলা আমাদের মেলা, এই মেলা শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে যা যা করার প্রয়োজন আমরা তা করবো।প্রতিবারের তুলনায় এবার আরো সুন্দর ভাবে মেলা উদ্‌যাপন করার উদ্যোগ নেয়া হবে। আমি মেলা চলাকালীন সময়ে এখানে আবার আসবো। আপনাদের সকল প্রকার সহযোগিতা করবেন জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার।

সংসদ সদস্য ডা.বাবর ওড়াকান্দি ঠাকুর বাড়ী পরিদর্শনকালে সাবেক কাশিয়ানি উপজেলা চেয়ারম্যান ও ঠাকুর পরিবারের বর্তমান প্রধান সুব্রত ঠাকুর হিল্টু,গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা ও গোপালগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর এম মাহবুব আলী সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।

  বিষয়:   দেশজুড়ে  গোপালগঞ্জ  মহাবারুনি মেলা 

Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com