প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ১০:৪৭ এএম

গাজীপুরের শ্রীপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাফসহ দুই আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পরবর্তীতে হ্যান্ডকাফসহ চারজনকে আটক করা হয়েছে। রবিবার (১ মার্চ) রাতে উপজেলার ২নম্বর গাজীপুর ইউনিয়নের নিজ মাওনা ‘ইসমাইল মোড়’ এলাকায় এ ঘটনা ঘটে।
শ্রীপুর থানার ওসি জাফর আলী খান জানান, শ্রীপুর থানা পুলিশের সহযোগিতায় টাঙ্গাইল সদর থানার পুলিশ একটি অপহরণ মামলার আসামিকে ধরতে গেলে স্থানীয়রা ডাকাত ও ভুয়া পুলিশ প্রচার করে কর্তব্যরত পুলিশের ওপর হামলা চালায়। এতে দুই থানার এগারো পুলিশ সদস্য আহত হয়।
এসময় হামলাকারীরা হ্যান্ডকাফ পরিহিত দুই আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে শ্রীপুর থানা হতে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে হ্যান্ডকাফ নিয়ে পালিয়ে যাওয়া দুই আসামিসহ চার জনকে আটক করে থানায় নিয়ে যান।
আটককৃতারা হলেন, মো. মনিরুজ্জামান, আহসান (পিতা. মৃত মোতালেব), আদিল (পিতা মনিরুজ্জামান), লিপি আক্তার (স্বামী. মনিরুজ্জামান)। এ হামলায় আহত পুলিশ সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জ/দি