অষ্টম জাতীয় ভোটার দিবস আজ, স্থগিত সব কর্মসূচি
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ১০:২৫ এএম

‘ভোটারদের শক্তি, গণতন্ত্রের মুক্তি’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হচ্ছে ‘অষ্টম জাতীয় ভোটার দিবস-২০২৬। তবে অষ্টম জাতীয় ভোটার দিবস উদযাপনে আজকের (২ মার্চের) সব কর্মসূচি স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

ইসির এ সংক্রান্ত এক আদেশে বলা হয়েছে, ২ মার্চ অষ্টম ‘জাতীয় ভোটার দিবস’ উদযাপন উপলক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচিসহ মাঠ পর্যায়ের সব কর্মসূচি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন নির্দেশনা প্রদান করেছেন।

আরও পড়ুন : ৭৪টি ফ্লাইট বাতিল, যাত্রীদের ভোগান্তি-দুর্ভোগ

এ বিষয়ে ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক জানিয়েছেন, ২ মার্চ অষ্টম জাতীয় ভোটার দিবস পালিত হবে। তবে জাতীয় ভোটার দিবসে কোনো কর্মসূচি পালন করা হবে না। কারণ ইসি জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে সব কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত দিয়েছেন। পরবর্তী সময়ে এ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছে।  

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দেশে বর্তমান মোট নিবন্ধিত ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন। নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩২ জন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft