আবারও কি প্রেমে জড়িয়েছেন ইয়ামাল?
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩৭ পিএম

‘লামিন ইয়ামালের প্রেম’ বিষয়টার সঙ্গে বার্সেলোনা ভক্তদের সম্পর্ক বেশ আদায়-কাঁচকলায়। শেষ বার যখন সম্পর্কে জড়িয়েছিলেন নিকি নিকোলের সঙ্গে, তার ফর্মটাও কাকতালীয়ভাবে পড়ে গিয়েছিল। সে কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের উষ্মাও চোখে পড়েছে বেশ, রোষের কেন্দ্রে ছিলেন তার তৎকালীন আর্জেন্টাইন প্রেমিকা। সেই প্রেম কিছুদিনের মধ্যেই ভেঙে গেছে, ইয়ামালও আবার ফর্মে ফিরে এসেছেন। 

তবে সেই ইয়ামাল নাকি এবার আবারও প্রেমে পড়েছেন। এবার তার মনের মানুষ ২১ বছর বয়সি ব্রিটিশ তরুণী লিলি রোল্যান্ড। তার সঙ্গে বার্সেলোনার টিনএজড স্প্যানিশ উইঙ্গারের সম্ভাব্য নতুন সম্পর্ক খবরের পেছনে ছোটা মানুষদের আগ্রহ উসকে দিয়েছে। 

আরও পড়ুন : ২০২৬ বিশ্বকাপে নজিরবিহীন লোকসানের শঙ্কা

ইনস্টাগ্রাম ও অন্যান্য সোশ্যাল নেটওয়ার্কে লিলির ৪০ লাখেরও বেশি অনুসারী রয়েছে। বলা হচ্ছে, এই লিলি ইয়ামালের হৃদয় হরণ করেছেন। তিনিই বার্সেলোনার তরুণ তুর্কির নতুন বান্ধবী। লন্ডনি কন্যা লিলির ফ্যাশন-অনুরাগ সুবিদিত। ঘুরে বেড়ান ইচ্ছেমতো। বিউটি কনটেন্ট তৈরি করেন। 

হালফিল তার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ইয়ামাল। দুই পক্ষ যদিও একেবারে ‘স্পিকটি নট’, তবুও এই যুগলের সাম্প্রতিক পোস্ট এবং লিলির ঘনঘন বার্সেলোনায় আগমনে গুঞ্জনের ডালপালা ছড়িয়েছে।  তার ওপর সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনই অতি সক্রিয়। নিয়মিত তাদের মধ্যে বার্তা বিনিময় হয়। এসবই তাদের কাছাকাছি আসার বার্তা দেয়।

জ/ই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft