শ্রীমঙ্গলে নবনির্বাচিত এমপির সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের শুভেচ্ছা বিনিময়
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪০ পিএম

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ভানুগাছ রোডস্থ জেলা পরিষদ মিলনায়তনে সোমবার (২৩ ফেব্রুয়ারি) এক আন্তরিক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। এ সময় উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ব্যবসায়ী সংগঠন এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : সিরাজগঞ্জে ৩ কোটি টাকার হেরোইনসহ মাদক কারবারি আটক

শুভেচ্ছা জানান শ্রীমঙ্গল প্রেসক্লাব এর সাংবাদিকবৃন্দ,ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়, শ্রীমঙ্গল সরকারি কলেজ, শ্রীমঙ্গল আলিয়া মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ, বিটিআরআই পরিচালক, শ্রীমঙ্গল বিড অফিসার, পল্লী বিদ্যুৎ, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতি শ্রীমঙ্গল, নিরাপদ সড়ক চাই, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, জগন্নাথ সেবা সংঘ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ (আশিদ্রোণ), ট্রাক-ট্যাংক লরি সংগঠন, রোটারি ক্লাব অব শ্রীমঙ্গল, সম্মিলিত সাংস্কৃতিক কর্মীবৃন্দ (বিজয়ী থিয়েটার), পরম যুব সংঘ, উদীচী ও প্রান্তিক থিয়েটার, শ্রীমঙ্গল লেখক সমিতি, ভৈরবগঞ্জ বাজার উচ্চ বিদ্যালয়, শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ, শ্রীমঙ্গল পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভাগীয় শ্রম অধিদপ্তরের ডেপুটি ডাইরেক্টর, রামকৃষ্ণ সেবা শ্রম, দীপশিখা ইনস্টিটিউট শ্রীমঙ্গল, ১২২৩ শ্রমিক ইউনিয়ন, বস্ত্র সমিতি শ্রীমঙ্গলসহ বিভিন্ন সংগঠন।

অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত সংসদ সদস্যকে অভিনন্দন জানিয়ে এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষা-সংস্কৃতি চর্চা, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং অবকাঠামোগত উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য হাজী মুজিব সকলের শুভেচ্ছা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শ্রীমঙ্গলের উন্নয়ন ও জনকল্যাণে নিরলসভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   মৌলভীবাজার   শুভেচ্ছা বিনিময়  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft