পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের বৈঠক
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১:২৪ পিএম আপডেট: ২২.০২.২০২৬ ৭:৪৮ পিএম

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর বিন আবিয়া। বিদেশি দূতদের মধ্যে সৌদি রাষ্ট্রদূতই পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে প্রথম আনুষ্ঠানিক সাক্ষাতের সুযোগ পেলেন।

রবিবার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে পৃথক সাক্ষাতে মিলিত হন রাষ্ট্রদূত জাফর।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, রবিবার সকালে সৌদি রাষ্ট্রদূত প্রথমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে তার দপ্তরে সাক্ষাৎ করেন।

আরও পড়ুন : দলীয় পরিচয়ে চাঁদাবাজির সুযোগ দেবে না সরকার : ববি হাজ্জাজ

পরে সৌদি রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। উভয় সাক্ষাতে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, সৌদি রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রবিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী ও সৌদি রাষ্ট্রদূত দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা, জনশক্তি রপ্তানি ও জ্বালানি খাতে বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft