প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৪৩ পিএম

গাইবান্ধার সাদুল্লাহপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুইজন নিহত হয়েছেন। আজ শুক্রবার (২০ ফেব্রুযারি) ভোর ৫ টার দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের মোজাহিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, তিনজন একটি মোটরসাইকেল নিয়ে মোজাহিদপুর এলাকায় আসে। পথে এক ব্যক্তিকে ছিনতাই করার চেষ্টা করেন। পরে ঐ ভুক্তভোগির চিৎকার শুনে আশেপাশের লোকজন জড়ো হয়। এসময় ছিনতাইকারীর একজন পালিয়ে যায়। অপর দুইজন ছিনতাইকারীকে মারধর করে উপস্থিত লোকজন। এতে ঘটনাস্থলেই ২ ব্যক্তি নিহত হয়। তবে তাৎক্ষণিক ভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায় নি।
বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব পিপিএম। তিনি মুঠোফোনে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ২জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এব্যং একটি নিহতদের ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তবে নিহতদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
জ/দি