ইরানের সঙ্গে আলোচনার মধ্যেই মধ্যপ্রাচ্যে আরেকটি রণতরী পাঠাচ্ছেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪৭ এএম

ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনার মধ্যেই চাপ আরও বাড়াতে মধ্যপ্রাচ্যে দ্বিতীয় একটি বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ মোতায়েনের বিষয়টি বিবেচনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার বার্তা সংস্থা অ্যাক্সিওসকে এ কথা জানান তিনি।

ট্রাম্প বলেন, আমাদের একটি বিশাল নৌবহর সেখানে যাচ্ছে এবং আরেকটিও যেতে পারে।

অতিরিক্ত একটি রণতরী মোতায়েনের বিষয়টি নিয়ে তিনি ভাবছেন বলেও জানান। আগামী সপ্তাহে ইরানি কর্মকর্তাদের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনার প্রত্যাশা করে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, হয় আমরা একটি চুক্তি করব অথবা আমাদের গতবারের মতো খুব কঠোর কিছু করতে হবে।

শক্তি প্রয়োগের ব্যাপারে তার আগ্রহ কূটনৈতিক পরিস্থিতি বদলে দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। বলেন, আমরা ইরানের সাথে একটি দুর্দান্ত চুক্তি করতে পারি।

এছাড়া ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ক্ষমতা হ্রাস করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প।

জানা গেছে, বর্তমানে ওই অঞ্চলে অবস্থানরত ইউএসএস আব্রাহাম লিংকনের সঙ্গে যুক্ত হতে পারে নতুন রণতরীটি। একজন মার্কিন কর্মকর্তা জানান, দ্বিতীয় একটি স্ট্রাইক গ্রুপ পাঠানো নিয়ে অভ্যন্তরীণ পর্যায়ে আলোচনা চলছে। সূত্র : আনাদোলু এজেন্সি।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft