অসৎ কাজ থেকে বিরত থেকেছি, তাই আমার বুকের জোড় বেশি : মির্জা ফখরুল
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ১:১৬ পিএম আপডেট: ৩১.০১.২০২৬ ৫:৩৮ পিএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জেল-জুলুমের নির্যাতনের মধ্য দিয়ে আমার জীবন থেকে ১৫টি বছর চলে গিয়েছে। এখন সুযোগ এসেছে ভোট দেওয়ার, তা সঠিকভাবে প্রয়োগ করতে পারলে সঠিক লোককে বেছে নিতে পারব।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে নিজ জেলা ঠাকুরগাঁও মানবকল্যাণ পরিষদ হলরুমে ডেইরি অ্যাসোসিয়েশন মালিক সমিতির আয়োজনে মতবিনিময়সভায় এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন : তারা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করছে: মির্জা আব্বাস

 মির্জা ফখরুল বলেন, ‘রাজনীতিবিদরা চোর হয়, কিন্তু আমার বিষয়ে এখনো কেউ এমন কথা কেউ বলতে পারবেন না। আল্লাহর হুকুমে এসব অসৎ কাজ থেকে আমি বিরত থেকেছি। সেজন্য আমার বুকের জোড় অনেক বেশি।’

তিনি আরো বলেন, ‘সততার সঙ্গে রাজনীতি করছি, তাই আমি নিজের কাছে পরিষ্কার, আল্লাহর কাছেও পরিষ্কার’। এ সময় তিনি নিজের জন্য সবার কাছে দোয়া ও ভোট চান। ভোটে নির্বাচিত হতে পারলে এলাকার উন্নয়নসহ সব সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft