প্রকাশ: রোববার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ৪:৪১ পিএম

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিস এর রিকসা প্রতীকে মনোনীত প্রার্থী মুফতি আমজাদ হোসেন আশরাফী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
রবিবার দুপুরে নবীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিকের কাছ থেকে নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
মনোনয়ন ফরম সংগ্রহের সময় উপস্থিত ছিলেন মাওলানা মতিউর রহমান, মুফতী বেলায়েতুল্লাহ কাসেমী, মাওলানা মেহেদী হাসান, মাওলানা মকবুল হোসাইন, মাওলানা ছানাউল্লাহ, মাওলানা ফারুক আহমদ, মাওলানা আলাউদ্দীন সাবেরী, মুফতী দেলোয়ার হোসেন, মাওলানা মুহাম্মদুল্লাহ নবীনগরী, মাওলানা আনোয়ার হোসেন প্রমূখ।
জ/দি