ফরিদপুর পৌরসভা কর্তৃক ১২টি প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
প্রকাশ: রোববার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ৩:৫৩ পিএম

ফরিদপুর পৌরসভার আয়োজনে পৌরসভা কর্তৃক পরিচালিত ১২ টি প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ ডিসেম্বর) দুপুর ১২ টায় ফরিদপুর পৌরসভার মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফরিদপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা তানজিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমেদ। এসময় ফরিদপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী শামসুল আলম, সাংবাদিক এস এম মনিরুজ্জামান, সাংবাদিক পার্থ প্রতিম ভদ্র সহ প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সমাজ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আহাদুজ্জামান এর সঞ্চালনায় এক সংক্ষিপ্ত অলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অতিথিরা পৌরসভার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন এই ধরনের পুরস্কার প্রাপ্তির মধ্য দিয়ে শিশুরা তাদের জীবনে আরও বড় লক্ষ্য অর্জন করতে পারবে। পাশাপাশি শিশুরা যাতে ভবিষ্যতে বড় হয়ে তার লক্ষ্য পূরণে অবদান রাখতে পারে সেজন্য অভিভাবকদের আহ্বান জানান অতিথিরা।
এছাড়া গত এক বছরে যে সমস্ত শিশুদের জন্ম নিবন্ধন করা হয়নি তাদেরকে অবিলম্বে জন্ম নিবন্ধনের আওতায় আনতে হবে ।
এছাড়া শহরে বর্জ্য ব্যবস্থাপনার কাজ যেন সঠিকভাবে পালন করা হয় এ ব্যাপারে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করা হয়। অনুষ্ঠানে পরবর্তী পর্বে মোট ৮০ জন শিক্ষার্থীকে ও ১২ জন শিক্ষিকাকেও পুরস্কার প্রদান করা হয়।
জ/উ