রাজবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে নিহত ১, আহত ৪
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৯:০৯ পিএম

রাজবাড়ীর বালিয়াকান্দিতে জমির আইল নিয়ে সংঘর্ষে হাবিব শেখ (৪২) নামে এক জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৪ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের ব্যাঙডুবি বিলের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

নিহত হাবিব শেখ উপজেলার নবাবপুর ইউনিয়নের বনগ্রামের লিয়াকত শেখের ছেলে। 

আরও পড়ুন : ফাইনালে তিতুমীর ফাইটার্স

আহতরা হলেন- একই গ্রামের মনজু শেখের ছেলে শরিফুল শেখ (৩৫) ও টোকন শেখ (৩২), আবেদ আলী শেখের ছেলে জামাল উদ্দিন শেখ (৬০) ও রাকিব শেখ (২৭)।

হাসপাতালে চিকিৎসাধীন শরিফুল শেখ বলেন, নিহত হাবিব শেখ আমার পাওয়ার টিলার চালাচ্ছিল। জমির আইল নিয়ে চাচাতো ভাই জামাল উদ্দিন শেখের সাথে কথাকাটাকাটি হয়। এসময় আমার ও আমার ভাই টোকন শেখকে মারপিট করে চাচাতো ভাই জামাল ও রাকিব। এসময় হাবিব এগিয়ে এসে মারপিট ঠেকাতে গেলে মাটিতে পড়ে যায়। পরে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রব তালুকদার বলেন, জমি নিয়ে বিরোধে ৪ জন আহত হয়েছেন। এসময় এক কৃষকের মৃত্যু হয়েছে। সংঘর্ষ দেখে হার্ট এ্যাটাকে মৃত্যু না সংঘর্ষে মৃত্যু হয়েছে এটা এখনো বলা সম্ভব হচ্ছে না। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   রাজবাড়ী   সংঘর্ষ   আহত   নিহত  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft