সাতক্ষীরায় ইসলামী ব্যাংক হাসপাতাল আন্ত: বিভাগ ক্রিকেট টুর্নামেন্ট
ফাইনালে তিতুমীর ফাইটার্স
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৮:১৮ পিএম

মহান বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে সাতক্ষীরায় ইসলামী ব্যাংক হাসপাতাল আন্ত: বিভাগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর  ৬ষ্ঠ দিনের খেলায় টানা ৩য় ম্যাচে বিজয়ী হয়ে  ফাইনালে তিতুমীর ফাইটার্স দল। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৮টায় সাতক্ষীরা গণমুখী মাঠে ৬ষ্ঠ দিনের খেলায় অংশগ্রহণ করেন তিতুমীর ফাইটার্স দল বনাম কাশিম ক্রুজ দল।

কাশিম ক্রুজ দল টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে নির্দিষ্ট ১২ ওভারের খেলায় ৫ উইকেটে ৭৯ রান করেন। বিপরীতে তিতুমীর ফাইটার্স দল ২ উইকেট হারিয়ে ৬ ওভারে বিজয়ী হন । 

আরও পড়ুন : দিপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

চারদলীয় ইসলামী ব্যাংক হাসপাতাল আন্ত: বিভাগ ক্রিকেট টুর্নামেন্টের ৬ষ্ঠ দিনের খেলায় উপস্থিত ছিলেন- ইসলামী ব্যাংক হাসপাতাল আন্ত: বিভাগ ক্রিকেট টুর্নামেন্টের আহবায়ক ডা. আক্তারুজ্জামান, সদস্য সচিব ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরার প্রশাসনিক কর্মকর্তা ও ইনচার্জ মুহাম্মদ মাহবুবুর রহমান, তিতুমীর ফাইটার্স দলের ফ্র্যাঞ্জয়িস ডা. আসাদুল্লাহ আল গালিব, তিতুমীর ফাইটার্স দলের ক্যাপ্টেন মন্জুরুল ইসলাম খান, খালিদ রাইডার্স দলের ক্যাপ্টেন শেখ শরিফুল আওয়াল, কাশিম ক্রুজ, তিতুমীর ফাইটার্স, আশ শিফা  ওয়ারিয়ার্স, খালিদ রাইডার্স দলের খেলোয়ার ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ।

আগামী ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে তিতুমীর ফাইটার্স বনাম খালিদ রাইডার্স দলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   সাতক্ষীরা   ক্রিকেট টুর্নামেন্ট  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft