প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৮:১৩ পিএম

ময়মনসিংহের ভালুকায় গার্মেন্টস কর্মী দিপু চন্দ্র দাসকে আগুনে পুড়িয়ে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে খাগড়াছড়ি সনাতনী সমাজের উদ্যোগে শহরের শাপলা চত্ত্বরে এ কর্মসুচির আয়োজন করা হয়।
এ সময় বক্তারা গার্মেন্টস কর্মী দিপু চন্দ্র দাসকে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে পিটিয়ে ও মধ্যযুগীয় কায়দায় আগুনে পুড়িয়ে হত্যার তীব্র নিন্দা জানান। পাশাপাশি তারা এ ধরণের হত্যাকান্ডের ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। দেশব্যাপী সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতসহ অপরাধীদের দ্রুত আইনের আওতায় এতে শাস্তির দাবি জানিয়েছেন।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় অংশ নেন খাগড়াছড়ি সনাতনী সমাজসহ সাংস্কৃতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ।
সমাবেশে বক্তব্য রাখেন- সুশীল সমাজের প্রতিনিধি সুদর্শন দত্ত, লোকনাথ সেবা আশ্রমের পরিচালক তরুণ কুমার ভট্টাচার্য্য, হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা প্রমুখ।