বাউফলে ট্রলির চাপায় শিশুর মৃত্যু
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৯:৩৬ এএম

পটুয়াখালীর বাউফলে অবৈধ যান মাহেন্দ্রাট্রলির চাপায় হাফসা ইসলাম (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত হাফসা উপজেলার ধুলিয়া ইউনিয়নের মঠবাড়িয়া গ্রামের আমিন খান ও জেবিনা আক্তার দম্পতির মেয়ে। 

রোববার (২১ ডিসেম্বর)  বিকেল সাড়ে ৩টার দিকে কালিশুরি স্লোব হাসপাতালের সামনে রাস্তায় একটি  ইটবাহি মাহেদ্রাট্রলি শিশু হাফসাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় সে।

আরও পড়ুন : বাকেরগঞ্জ থানার এসআই আবুল কালামের বিরুদ্ধে ঘুষ গ্রহণসহ নানা অনিয়মের অভিযোগ

পরে স্থানীয় লোকজন মীম ব্রিক ফিল্ড নামক ইট ভাটা থেকে মাহেন্দ্রাট্রলির চালক  রফিক ও তার সহকারী রিফাতকে আটক করে পরে পুলিশের কাছে সোপর্দ করে। ঘাতক মাহেন্দ্রাট্রলি মীম ব্রিকস ফিল্ডের মালামাল পরিবহন করতো।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছিদ্দিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft