ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল বন্ধ
রাজবাড়ী সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ১:৩৯ এএম

ঘন কুয়াশায় দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে রবিবার (২১ ডিসেম্বর) রাত ১০টায় ফেরি চলাচল সাময়িক ভাবে বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এতে করে নদী পারাপার হতে আসা যানবাহন ও যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাউদ্দিন জানান, রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। যেকোনো ধরনের নৌ দুর্ঘটনা এড়াতে ফেরিসহ সব ধরনের নৌ চলাচল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

আরও পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় ফ্লাইওভারে বাসের ধাক্কায় ১২ আনসার আহত

তিনি আরো জানান, কুয়াশার ঘনত্ব কিছুটা কমে এলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।

এদিকে ব্যস্ততম নৌ রুটে ফেরি চলাচল বন্ধ হওয়ায় নদী পারাপার হতে আসা বিভিন্ন যানবাহন ঘাট এলাকায় আটকা পড়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft