ব্রাহ্মণবাড়িয়ায় ফ্লাইওভারে বাসের ধাক্কায় ১২ আনসার আহত
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৯:৩২ পিএম

ব্রাহ্মণবাড়িয়া শহরের পৈরতলা এলাকায় রবিবার সকাল সোয়া ১০টার দিকে একটি লোকাল বাস ফ্লাইওভারের পিলারে ধাক্কা দিলে আনসারদের মধ্যে কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। আহতরা সকলেই আনসার সদস্য।

স্থানীয় ও আনসার সূত্রে জানা যায়, সকালবেলা জেলা আনসার ক্যাম্পে ফায়ারিং প্রশিক্ষণ শেষে ৩৫ জন আনসার সদস্য দিগন্ত পরিবহনের একটি লোকাল বাসে সদর উপজেলার সুহিলপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন ফ্লাইওভারের পিলারে ধাক্কা দেয়। এতে কমপক্ষে ১২ জন সদস্য আহত হন।

আরও পড়ুন : যুবলীগ নেতাকে ছাড়াতে থানায় বিএনপি নেতা, সাংবাদিকদের ওপর হামলা

আহতদের স্থানীয়রা সহায়তা করে দ্রুত ঘটনাস্থল থেকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের চিকিৎসক ডা. নাজমুল হক জানান, আহতদের মধ্যে এক জনের, হৃদয় নামে একজন আনসার সদস্যের, অবস্থা গুরুতর। তার বুকে এবং শরীরে আঘাত হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং অবস্থা স্থিতিশীল।

আনসার কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা পর্যবেক্ষণাধীন রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনার কারণ খতিয়ে দেখছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   ব্রাহ্মণবাড়িয়া   সড়ক দুর্ঘটনা   আহত  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft