অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ: ভারতকে গুঁড়িয়ে শিরোপা পাকিস্তানের
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৯:২৯ পিএম

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারতের কাছে হেরেছিল পাকিস্তান। ফাইনালে আবারও মুখোমুখি হয় চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশ। তবে শিরোপা জয়ের লড়াইয়ে পাকিস্তানের কাছে পাত্তাই পেলো না ভারত। সূর্যবংশী বৈভবদের ১৯১ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছে পাক যুবারা।

আজ রোববার (২১ ডিসেম্বর) দুবাইয়ে টস হেরে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। পাক ওপেনার সামির মিনহাসের ব্যাটিং তাণ্ডব চালান। মাত্র ৭১ বলে সেঞ্চুরি তুলে নেন তিনি। 

আরও পড়ুন : বিপিএলের টিকিট বিক্রি শুরু আজ থেকে, কিনবেন যেভাবে

মিনহাসের ব্যাটে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৪৭ রানের বিশাল পুঁজি পায় পাকিস্তান। ১৭ চারের সঙ্গে ৯ ছক্কায় ১১৩ বলে ১৭২ রান করেন মিনহাস। এছাড়া আহমেদ হুসেন করেন ৭২ বলে ৫৬ রান। ভারতের পক্ষে দীপেন দেবেন্দ্রন নেন ৩টি উইকেট।

৩৪৮ রানের বড় টার্গেট তাড়া করতে নেমে আগ্রাসী শুরু পায় ভারত। পাকিস্তানের বোলারদের ওপর চড়াও হন ওপেনার সূর্যবংশী বৈভব। তবে বেশি আগ্রাসী ব্যাটিংই কাল হয়ে দাঁড়ায় ভারতের জন্য। 

দলীয় ৬৮ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। আয়ুশ মাত্রে ৭ বলে ২, অ্যারন জর্জ ৯ বলে ১৬ বৈভব ১০ বলে ২৬ ভিহান মালহোত্রা ১৩ বলে ৭ ও ভেদাত ত্রিভেদী ১৪ বলে ৯ রান করে সাজঘরে ফিরে যান।

এরপর দীপেন দেবেন্দ্রন কিছুটা প্রতিরোধ গড়েন। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২৬ ওভার ২ বলে ১৫৬ রানে অলআউট হয় ভারত। দেবেন্দ্রন করেন ১৬ বলে ৩৬ রান। পাকিস্তানের পক্ষে আলী রাজা নেন ৪টি উইকেট। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  খেলাধুলা   ক্রিকেট   অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ   পাকিস্তান   ভারত  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft