প্রকাশ: রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৩:৩৯ পিএম

আসন্ন ১২ ফেব্রুয়ারী-২০২৬ জাতীয় নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে বিএনপির মনোনীত জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ রানা প্রধানের পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডবাসীর সাথে এক মতবিনিময় সভা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল গত শনিবার রাতে রাধাবাড়ি কেনেডি মন্ডলের চাতালে অনুষ্ঠিত হয়।
পৌরসভার ৬ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচীব এ্যাডঃ নাজমুল ইসলাম জনি। জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান কবীর রাজূর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক মোঃ গোলজার হোসেন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী জেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক মোঃ মাসুদ রানা প্রধান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক এমপি গোলাম রব্বানীর সুযোগ্য পুত্র সাফায়াত রাব্বি সুব্বা, জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশিদ প্রধান, জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জেলা কৃষক দলের সদস্য সচিব মঞ্জুর মওলা পলাশ, জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইট ও ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রশিদ সরদার প্রমূখ।
বক্তারা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানান। শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
জ/দি