রামপালে মোবাইল কোর্টে মাদক কারবারিকে কারাদণ্ড ও জরিমানা
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৩:০৪ পিএম

বাগেরহাটের রামপালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ লঙ্ঘনের দায়ে  মোবাইল কোর্টের মাধ্যমে এক মাদক কারবারিকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা করেছে।

৮ ডিসেম্বর (সোমবার) সকাল ১১টায় উপজেলার কাদিরখোলার  ভাগা এলাকায়  মোবাইল কোর্ট পরিচালনা করেন রামপাল উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী।

আরও পড়ুন : বেনাপোলে দুই মাস ধরে আটকা ১৫০ সুপারির ট্রাক

 মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ভঙ্গের অভিযোগে নাজমুল শেখ (৩২)-কে   আটক করা হয়। পরে মোবাইল কোর্টে তাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

রামপালের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদক নির্মূলে প্রশাসনের এমন ধারাবাহিক ও কঠোর ভূমিকা স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ও আস্থা তৈরি করেছে।

জদি/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft