সিরাজগঞ্জে ২২ লাখ টাকার গাঁজা উদ্ধার, আটক ৩
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ৮:৫০ পিএম

সিরাজগঞ্জে বিশেষ অভিযানে ৪৩ কেজি গাঁজাসহ তিন জনকে আটক করেছে সদর থানা পুলিশ। উদ্ধার কৃত গাঁজার বাজারমূল্য প্রায় ২২ লাখ টাকা। আজ শনিবার ভোরে যমুনা সেতু পশ্চিম মহাসড়কের কড্ডার মোড় এলাকা থেকে একটি পিক-আপসহ তাদের আটক করা হয়।

আরও পড়ুন: গুরুদাসপুরে প্রবীণ সেবা কেন্দ্র পরিদর্শন ও প্রবীণের খোঁজখবর নিলেন ডব্লিউএইচও-এর বাংলাদেশের প্রতিনিধিরা

আটক ব্যক্তিরা হলেন- সিরাজগঞ্জ জেলার বেলকুচির চন্দনগাঁতী এলাকার শমসের আলীর ছেলে রেজাউল করিম, কুড়িগ্রামের ভুরঙ্গামারি এলাকার মৃত নইমের ছেলে মামুন মিয়া এবং নয়াবাড়ি এলাকার ন‚র হোসেনের ছেলে মাসুদ রানা। 

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. হাফিজুর রহমান জানান, পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফের নেতৃত্বে সদর থানার একটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করে। আটক তিন জনের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft