গুরুদাসপুরে প্রবীণ সেবা কেন্দ্র পরিদর্শন করলেন ডব্লিউএইচও-এর বাংলাদেশের প্রতিনিধিরা
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ৫:১৪ পিএম আপডেট: ০৬.১২.২০২৫ ৮:৫৩ পিএম

নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজিপুরে অবস্থিত প্রবীণ সেবা কেন্দ্র পরিদর্শন ও প্রবীণদের খোঁজখবর নিতে শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে কেন্দ্রটি পরিদর্শন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বাংলাদেশ প্রতিনিধি ড. আহমেদ জামশেদ মোহাম্মদ, কাতার চ্যারিটি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জাকারিয়া আল মতাইর ও এনজিও বিষয়ক বুড়োর মহাপরিচালক আবু দাউদ মিয়া।

গুরুদাসপুরের কৃতি সন্তান স্বাস্থ্য অধিদপ্তরের সচিব মো. সাইদুর রহমানের আমন্ত্রণে এই পরিদর্শনে আসেন। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্কয়ার বাংলাদেশের প্রধান মানসিক চিকিৎসক ড. ওয়াজিউল আলম চৌধুরী।

পরিদর্শনের শুরুতেই অতিথিবৃন্দ উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামের প্রয়াত সাদির উদ্দিন প্রামাণিকের ছেলে মো. আব্বাস আলী প্রামাণিক (১২২)বৃদ্ধকে দেখতে যান। এ সময় তাঁদের পক্ষ থেকে ফলমূল ও শীতবস্ত্র উপহার দেওয়া হয় এবং তাঁর শারীরিক খোঁজখবর নেওয়া হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রূপান্তর প্রেসিডেন্ট তোফাজ্জল হোসেন, অ্যান্ড্রার্লি কেয়ার মহাসচিব ব্রিগেডিয়ার ইকবাল হাসান, খুবজিপুরের কৃতি সন্তান ড. সিরাজুল ইসলাম শিশির, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ, সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম ও গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল হোসেন।

বক্তব্যে ডব্লিউএইচও প্রতিনিধি ড. আহমেদ জামশেদ মোহাম্মদ প্রবীণদের জীবনমান ও সেবাব্যবস্থা দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “প্রবীণরা আমাদের সমাজের মূল্যবান সম্পদ। তাঁদের সুস্থ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে পরিবারকেই সর্বাগ্রে দায়িত্ব নিতে হবে।” পাশাপাশি তিনি প্রবীণ সেবা কেন্দ্রটির সার্বিক সফলতা কামনা করেন এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারণের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ প্রবীণ সেবা কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft