কালকিনিতে শিশু কানন কিন্ডারগার্টেন স্কুলে বার্ষিক দোয়া ও মিলাদ অনুষ্ঠিত
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ৪:৩৭ পিএম

মাদারীপুরের কালকিনিতে শিশু কানন কিন্ডারগার্টেন (কে.জি) স্কুলের বার্ষিক দোয়া ও মিলাদ এবং পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৬ ডিসেম্বর) সকালে শিশু কানন কিন্ডারগার্টেন (কে.জি) স্কুল প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোঃ মিরাজ হোসেনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক অনুপম বালা ও সজীব অধিকারীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাসার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনিসুজ্জামান,বিদ্যালয়টির ভবন মালিক মোঃ হায়দার হোসেনের সহধর্মিনী রিমঝিম বেগম, কালকিনি মর্ডান প্রাইভেট হাসপাতালের গাইনী চিকিৎসক ডাঃ আঞ্জুমান আরা বেগম (মনি) বিশিষ্ট ব্যবসায়ী কামাল হোসেন সহ বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ ও বিভিন্ন শ্রেনীর ছাত্র-ছাত্রীরা।

আরও পড়ুন : মা‌নিকগ‌ঞ্জে ৫ দফা দা‌বি‌তে শা‌নে তাওহীদ মহাস‌ম্মেলন ক‌রে‌ছে হেফাজ‌তে ইসলাম

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিগণ প্রতিষ্ঠানটির শিক্ষার গুনগত মান বজায় রাখার জন্য শিক্ষকদের প্রশংসার পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশুনার প্রতি আরো গুরুত্ব দেয়ার পরামর্শ প্রদান করেন।

এসময় আসন্ন বৃত্তি পরীক্ষায় অংশগ্রহনকারী সকল শিক্ষার্থী এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়টির ধর্মীয় শিক্ষক হাফেজ মাওলানা এনামুল হক। দোয়া অনুষ্ঠান শেষে আসন্ন বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

উল্লেখ্য, শিশু কানন কিন্ডার গার্টেন কেজি স্কুলটি ২০১২ সাল হতে কালকিনিতে সুনামের সাথে ছাত্র ছাত্রীদের পাঠদান করে আসছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft