প্রকাশ: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ৩:৫৯ পিএম

মহান আল্লাহকে কটুক্তি করায় বাউল আবুল সরকার এর ফাসি নিশ্চিত করতে হবে এই দাবীতে মানিকগঞ্জে ৫ দফা দাবিতে শানে তাওহীদ মহাসম্মেলন করেছে হেফাজতে ইসলাম। ৬ ডিসেম্বর সকালে মানিকগঞ্জ সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ মহাসম্মেলন করা হয়।
মানিকগঞ্জ হেফাজত ইসলাম এর সভাপতি মুফতি শাহ মুহাম্মদ সাঈদ নুর দাঃ বাঃ এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হেফাজত ইসলাম এর কেন্দ্রীয় সদস্য ও মধুপুর পীরসাহেব আল্লামা আব্দুল হামিদ। এসময় আরও বক্তব্য রাখেন সোনাহাজরা পীরসাহেব আল্লামা মুফতি মিজানুর রহমান,মুফতি আব্দুর রহিম আল মাদানীসহ প্রমূখ।
এ সময় মুফতি রেজাউন রফিকি বাউল আবুল সরকারের কটুক্তি ও ইসলামবিদ্বেষী কথার প্রত্যেকটি শব্দের কোরআন এবং হাদিসের কোথায় আছে আয়াত অনুচ্ছেদ ব্যাখ্যা ও কোনটা হাদিসে নেই কোন জাল হাদিস সহ সকল কিছু বিস্তারিত অর্থসহ ব্যাখ্যা করেন ।
এ সময় বক্তারা বলেন দ্রুত তৌহিদী জনতার মামলা তুলে নিতে হবে এবং বাউলদের ইসলামবিদ্বেষী কথাবার্তা প্রতিহত করতে হবে। এসময় আরও উপস্থিত ছিলেন হেফাজত ইসলামের নেতাকর্মীসহ তাওহীদি জনতা ও ইসলাম প্রেমী হাজারও মানুষ।
জ/উ