ভাঙ্গুড়ায় ৫ স্বর্নের দোকানে ডাকাতি, ৪০ ভরি সোনা ও ৩০ লাখ টাকা লুট
ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৮:৫০ পিএম

পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমণিষা বাজারে গভীর রাতে পাঁচটি সোনার দোকান ও একটি বাড়িতে ডাকাতি হয়েছে। গতকাল বুধবার দিনগত রাত দু’টার দিকে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, অষ্টমণিষা বাজারে রতন কর্মকার ,তপন কর্মকার,উত্তম কর্মকর্মকার,ইউসুফ আলী ও আত্তাব আলীর সোনার দোকানে ডাকাতি হয়। এ সময় ত্রিশ ভরি সোনার গহনা ও পাঁচ লক্ষ টাকা লুট হয়। পরে রতন কর্মকারের বাড়িতে ঢুকে দুর্বত্তরা তার স্ত্রী ও ছেলে রঞ্জনকে মারপিট করে অন্তত দশ ভরি সোনার গহনা ও নগদ পনের লক্ষ টাকা ছিনিয়ে নেয়।

আরও পড়ুনঃ ইজারা চুক্তির প্রতিবাদে বাম রাজনৈতিক জোটের বিক্ষোভ

রঞ্জন কর্মকার জানান, ৮/৯ জনের একদল দুর্বৃত্ত রাত আনুমানিক দু’টার সময় দোকানের তালা ভেঙ্গে প্রথমে সোনার গহনা লুট করে। পরে বাড়ির ভিতরে প্রবেশ করে অস্ত্রের মুখে দশ ভরি সোনার গহনা ও নগদ ১৫ লক্ষ টাকা লুটে নেয়। এ সময় তার মা শরীর থেকে গহনা খুলে  দিতে দেরি করলে তাকে মারপিট করে । রঞ্জন এগিয়ে এলে তাকেও মারপিট করে।  দুর্বৃত্তদের দু’জনের হাতে দুইটা বন্দুক ও ধারালো অস্ত্র দেখা গেছে বলেও তিনি জানান।

জানা যায়, দুর্বৃত্তরা একটি স্পীড বোট যোগে অষ্টমণিষা বাজারে নামে এবং ডাকাতি শেষে আবার ঐ স্পীড বোটেই গুমানী নদীর ভাটির দিকে চলে যায়।

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মো: শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফোর্সসহ তিনি ঘটনাস্থলে পৌঁছেন। তবে কে বা কারা এই ঘটনার সাথে জড়িত তা জানা যায়নি। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   পাবনা   স্বর্ণ   লুট   ডাকাতি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft