ফের পেছালো জকসু নির্বাচন, নতুন তারিখ ঘোষণা
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৮:৪৩ পিএম

দীর্ঘ ১৪ দিনের ছুটির পর আগামী সোমবার (৮ ডিসেম্বর) খুলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। তবে বিশ্ববিদ্যালয় খুললেও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণের তারিখ ফের পেছানো হয়েছে। ভোটগ্রহণের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ ডিসেম্বর। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্থগিত হওয়া সব পরীক্ষা আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। একই সঙ্গে মঙ্গলবার (৯ ডিসেম্বর) থেকে ক্যাম্পাসে সশরীরে ক্লাস শুরু হবে।

আরও পড়ুন: সাত কলেজ শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা

জকসু নির্বাচন-২০২৫-এর সংশোধিত নতুন তফসিল প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তফসিল অনুযায়ী, নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ ডিসেম্বর।

পরিবর্তিত তফসিল অনুযায়ী, প্রার্থীদের ডোপ টেস্ট ৯ ও ১০ ডিসেম্বর, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১১ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ১৩ ও ১৪ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। এছাড়া প্রত্যাহারকৃত প্রার্থী তালিকা প্রকাশ ১৪ ডিসেম্বর, নির্বাচনি প্রচারণা চলবে ১৩ দিন ১৫ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত। এরপর ভোটগ্রহণ ৩০ ডিসেম্বর এবং ভোট গণনা ও ফলাফল ঘোষণা ৩০ অথবা ৩১ ডিসেম্বর।

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আজকের সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর জকসু নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ৮ ডিসেম্বর থেকে চালু হচ্ছে। কিছু কিছু কাজ বাকি আছে, এর মধ্যে সেগুলো সম্পন্ন করা হবে। সব ফরমালিটিস শেষ করা হবে। একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী। 

আরও পড়ুন: রেকর্ড দামে বিক্রি এক রাজকীয় ডিম!

একাধিক ভূমিকম্পের পর শিক্ষার্থী ও প্যানেলের দাবির ভিত্তিতে ২৩ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ক্যাম্পাসে ছুটি ঘোষণা করা হয়। এছাড়া ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত অনলাইন ক্লাস নেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়। এই সময়ের মধ্যে জকসু নির্বাচন কমিশনও গুরুত্বপূর্ণ কার্যক্রম স্থগিত করে। প্রার্থীদের ডোপ টেস্ট এবং চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশের কাজও স্থগিত করে দেয় নির্বাচন কমিশন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  অন্যান্য   জকসু   নির্বাচন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft