তারেক-জাইমার ভোটার নিবন্ধন সম্পন্ন, রোববার সিদ্ধান্ত নেবে ইসি
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৭:৫৬ পিএম

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব আখতার আহমেদ জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমান ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন। তবে তাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে কি না, সে বিষয়ে রোববার সিদ্ধান্ত নেবে ইসি। আজ শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তাদের নিবন্ধন কার্যক্রম শুরু হয় দুপুর ১টায়, যখন তারেক রহমান আগারগাঁও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে উপস্থিত হন। তিনি প্রথমে আঙুলের ছাপ ও চোখের আইরিস প্রদান করেন। একই সময়ে তার কন্যা জায়মা রহমানও ভোটার নিবন্ধন সম্পন্ন করেন।

আরও পড়ুন : খুনিদের আমরা ধরবই: তাজুল ইসলাম

নির্বাচনি কার্যক্রম চলাকালীন আগারগাঁওয়ে নিরাপত্তা জোরদার করা হয়। বিশেষ করে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবন ও আশপাশের এলাকা নিরাপত্তার চাদরে ঘিরে রাখা হয়। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  অন্যান্য   তারেক রহমান   জোবাইদা রহমান   ভোটার নিবন্ধন   ইসি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft