দিল্লি পৌঁছেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৮:৩৯ পিএম

দুই দিনের সফরে ভারতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির পালাম বিমানঘাঁটিতে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পরে এই প্রথম রাশিয়ার প্রেসিডেন্ট ভারত সফরে এলেন।

আরও পড়ুন: বোমা হামলার হুমকি : শারজাহ-হায়দরাবাদ ইন্ডিগো ফ্লাইট জরুরি অবতরণ করল মুম্বাইয়ে

আগামীকাল শুক্রবার তার সঙ্গে প্রধানমন্ত্রী মোদির বৈঠক নির্ধারিত হয়ে আছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট মন্ত্রণালয়। সেই বৈঠকের আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পুতিনকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি ভবনে।

ভারত আর রাশিয়া দুই দেশই বছরে একবার করে শীর্ষ সম্মেলনে মিলিত হয়। এবারের সম্মেলনটি হচ্ছে দিল্লির হায়দরাবাদ হাউসে।

ভারত ও রাশিয়ার মধ্যে প্রতিরক্ষা, জ্বালানি ও অন্যান্য বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। প্রেসিডেন্ট পুতিনের এই সফরে ‌এই তিনটি বিষয় নিয়েই আলোচনা হতে পারে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  আন্তর্জাতিক   রাশিয়া   ভারত   পুতিন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft