জিইউবি ক্যারিয়ার এক্সপো ২০২৫: শীর্ষ ব্র্যান্ডে ক্যারিয়ার সম্ভাবনার নতুন দুয়ার
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ৬:৩৬ পিএম

"অসীম সম্ভাবনার দুয়ার খুলে দাও, আরও এক ধাপ এগিয়ে যাও" এই প্রতিপাদ্য নিয়ে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ পূর্বাচল আমেরিকান সিটির স্থায়ী ক্যাম্পাসে আজ শনিবার সকালে শুরু হয়েছে ইন্টার্নশিপ ফেয়ার ও ক্যারিয়ার এক্সপো ২০২৫। এই ইন্টার্নশিপ ফেয়ার ও ক্যারিয়ার এক্সপো ২০২৫-এ দেশের ৫০টির বেশি শীর্ষস্থানীয় বিভিন্ন কোম্পানি ও প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। সকাল ১০টা থেকে শুরু হওয়া এই মেলা চলবে শনিবার বিকেল ৫টা পর্যন্ত।

এবারকার ক্যারিয়ার এক্সপোতে ইউ এস বাংলা এয়ারলাইন্স, ব্রাকনেট, আডিপি (IDP), শক্তি ফাউন্ডেশন, এস্কোয়ার গ্রুপ, জীবন বীমা কর্পোরেশন, ওয়াল্টন, ট্রান্সকম, আনোয়ার গ্রুপ, নিটোল নিলয় গ্রুপ, ইস্টার্ন ব্যাঙ্ক লিমিটেড, টেকনোনেক্সটসহ দেশের ৬৭টি শীর্ষস্থানীয় কোম্পানি ও প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।

আরও পড়ুন : তারেক-জাইমার ভোটার নিবন্ধন সম্পন্ন, রোববার সিদ্ধান্ত নেবে ইসি

ইন্টার্নশিপ ফেয়ার ও ক্যারিয়ার এক্সপো ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে দেশবরেণ্য পেশাজীবীগণের পাশাপাশি অংশগ্রহণ করেন গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরিফ উদ্দিন, উপ-উপাচার্য প্রফেসর ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ, জিইউবি রেজিস্ট্রার, বিভিন্ন ডিপার্টমেন্ট এর ডিনবৃন্দ, চেয়ারপার্সনগণ, শিক্ষকবৃন্দ ও বিভিন্ন সেন্টারের পরিচালক ও শিক্ষার্থীবৃন্দ। 

অনুষ্ঠানের উদ্বোধনী ভাষণ রাখেন- গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরিফ উদ্দিন। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যত গড়তে ক্যারিয়ার এক্সপো ও ইন্টার্নশিপ ফেয়ারের গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গ্রিন ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ। এসময় তিনি শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত উন্মোচনের আহ্বান জানান।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৪ কিমি যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৪ কিমি যানজট


অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- ইউএস-বাংলা এয়ারলাইন্স-এর পরিচালক, এয়ার কমোডোর ড. মাহবুব এ. জাহান। তিনি শিক্ষার্থীদের কর্পোরেট খাতের বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং কর্মজীবনে সফলতার জন্য প্রস্তুতি নিতে উৎসাহ দেন।

আরও পড়ুন : খুনিদের আমরা ধরবই: তাজুল ইসলাম

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিভিন্ন দেশবরেণ্য কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। তাঁরা শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ ও ক্যারিয়ার পরিকল্পনার গুরুত্ব এবং বর্তমান চাকরি বাজারের চ্যালেঞ্জ নিয়ে আলোকপাত করেন। এছাড়াও বেশ কিছু অংশগ্রহণকারী প্রতিষ্ঠান আজ (শনিবার) অন-স্পট সাক্ষাৎকার নিয়ে চাকুরী প্রদান করেন। পরে আগত অতিথিবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ‘ক্যারিয়ার ও অভিজ্ঞতা' শীর্ষক ক্যারিয়ার-টক অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এই ক্যারিয়ার ফেয়ার ও এক্সপোতে শিক্ষার্থীগণ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং ইন্টার্নশিপ ও চাকরির সুযোগ সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। এসময় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ- উদ্দীপনা লক্ষ করা যায়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  অন্যান্য   গ্রীন ইউনিভার্সিটি   ইন্টার্নশিপ ফেয়ার  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft