সাত কলেজ শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৭:৩৫ পিএম

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশকে ঘিরে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন সাত কলেজ শিক্ষার্থীরা। আগামী শনিবার (৬ ডিসেম্বর) পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আল্টিমেটাম দিয়েছেন তারা। এরমধ্যে অধ্যাদেশ জারি না হলে আগামী রবিবার (৭ ডিসেম্বর) থেকে রাজধানীর শিক্ষা ভবনের সামনে টানা অবস্থান কর্মসূচি শুরু করার ঘোষণা দিয়েছেন তারা।

আজ বুধবার বিক্ষোভ কর্মসূচি শেষে ঢাকা কলেজের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থী আব্দুর রহমান।

আরও পড়ুন: রেকর্ড দামে বিক্রি এক রাজকীয় ডিম!

তিনি বলেন, দীর্ঘদিন ধরে সাত কলেজেকে নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনের প্রক্রিয়াটি থমকে আছে। নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি না হওয়ার কারণে জটিলতা বাড়ছে। তাই আগামী রবিবার থেকে শিক্ষা ভবনের সামনে আমরা টানা অবস্থান করব। যতক্ষণ পর্যন্ত অধ্যাদেশ জারি না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে।

এর আগে, সকাল থেকে ঢাকা কলেজ ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন সাত কলেজ শিক্ষার্থীরা। একপর্যায়ে তারা সামনের মিরপুর সড়ক অবরোধ করে অবস্থান নেন। দুই ঘণ্টার বেশি সময় অবরোধ থাকার পর নতুন কর্মসূচি ঘোষণা করে সরে যান তারা।

অন্যদিকে, এরইমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিলসহ রাজধানীর সাত সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে নতুন একটি স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  অন্যান্য   সাত কলেজ   কর্মসূচী  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft